
অ্যামেচার ফুটবলারদের অংশগ্রহণে বৃহস্পতিবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু আ্যামেচার ফুটসাল কাপ ২০১৯। ৩২টি পুরুষ দল ও আটটি নারী দল অংশ নিচ্ছে প্রথম আসরে। জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। ২১, ২২ ও ২৩ নভেম্বর কোয়ালিফাইং রাউন্ড শেষে আগামী ২৯ শে নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
বাংলাদেশে ফুটসাল নতুন কোনো ইভেন্ট নয়। নানা ব্যস্ততার মাঝে, একরাশ ক্লান্তি দূর করতে অফিস পাড়া এমনি নানা বয়সের শিক্ষার্থীরা মেতে উঠেন এই খেলায়। মূলত ফুটবলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফুটসাল। দেশে বড় মাঠের স্বল্পতায় ছোট মাঠে খেলা যায় বলে ধীরে ধীরে জনপ্রিয়তা বেড়ে উঠছে এই খেলাটি।
বেশ কয়েকবছর ধরে সকার লিগ ইউকে বাংলাদেশে এই খেলাটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা করে আসছে। দীর্ঘ সময় পর এবার, আন্তর্জাতিকমানের ফুটসাল আয়োজন করছে তারা।
আসরে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে সাবেক ফুটবলারদের একটি দল বাংলাদেশ সফর করছে। বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক ফুটবলারদের সাথে একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন তারা।
টুর্নামেন্টের বিজয়ী দলকে এক লক্ষ টাকা পুরস্কার দেয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে বেড ফোর্ড ক্লাবে সাত দিন ফুটবল প্রশিক্ষনের করার সুযোগ দেয়া হবে।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি



