অরাজকতার চেষ্টা করলে কঠোর ব্যাবস্থা: ওবায়দুল কাদের

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন ইস্যুতে বিএনপি কোনো সহিংসতার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৬তম মৃত্যুবার্ষিকীতে তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীতে তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, গণতন্ত্রের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যে সংগ্রাম করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ তা এখনো অনুসরণ করে যাচ্ছে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, খালেদা জিয়ার জামিনের ইস্যুতে বিএনপি কোনও ধরনের অরাজকতার চেষ্টা করলে কঠোর ব্যাবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
দেশের আদালতের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করতে চায় উল্লেখ করে, দেশের জনগণ তার বিচার করবে বলেও জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।



