আওয়ামী লীগরাজনীতি
‘নিজের দলে শুদ্ধি অভিযান, সর্বমহলে প্রশংসিত’

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দলে শুদ্ধি অভিযান চালাচ্ছেন। তার এ উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রংপুরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হাফিজ আহমেদ মুরশেদ, রংপুর অঞ্চলের কর কমিশনার আব্দুল লতিফ, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুসহ প্রশাসনের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
পরে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের কর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মন্ত্রী।



