খেলাধুলা

ব্যাডমিন্টনে পুরুষ এককে চ্যাম্পিয়ন ভারত নারী এককে ভিয়েতনাম

ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জ টুর্নামেন্ট-২০১৯ এর পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর নারী এককে শিরোপা গিয়েছে ভিয়েতনামের হাতে।

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ এককের ফাইনালে ভারতের লক্ষণ সেন ২২-২০ ও ২১-১৮ পয়েন্টে মালয়েশিয়ার লিওনঙ্গ জুন হাওকে পরাজিত করেন। নারী এককের ফাইনালে আমেরিকার ক্রিষ্টাল প্যানকে ৮-২১ ও ১৬-২১ পয়েন্টে পরাজিত করেন ভিয়েতনামের থুই লিন্হ নঙ্গুইয়ান।

এদিকে, নারী দ্বৈতে মালয়েশিয়ার ত্যান পিয়ারলি কুনঙ্গ ও থিনাহ মুরালিধরান জুটি, পুরুষ দ্বৈতে মালয়েশিয়ার ইয়াজুন চ্যানঙ্গ ও কাই ওয়াঙ্গ এবং মিশ্র দ্বৈতে মালয়েশিয়ার হু প্যান রুন ও চিহা ইয়া সি জুটি চ্যাম্পিয়ন হয়েছেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলদেন ডাক্তার এইচ.বি.এম. ইকবাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য সচিব আব্দুল মালেক, ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, মিডিয়া কমিটির চেয়ারম্যান শাহ জালাল মুকুল এবং জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মাসুদ করিম।

সংশ্লিষ্ট খবর

Back to top button