
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাফুফের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বাংলাদেশের সাবেক তারকা ফুটবলাররাও অংশ নেন এ ম্যাচে।
বাফুফে ভবনে আর্টিফিসিয়াল টার্ফে, বাংলাদেশ লাল দল ও সবুজ দল, এই দুই ভাগে বিভক্ত হয়ে ম্যাচটিতে অংশ নেন সাবেক তারকা ফুটবলাররা। ম্যাচের দৈর্ঘ্য ছিলো ৬০ মিনিট।
প্রথমার্ধে ৩০ মিনিটে জাকিরের গোলে লিড নেয় লাল দল। বাকি সময় আর কোনো গোল না হলে, ১-০ ব্যবধানের জয় পায় তারা। ম্যাচে শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
অন্যদিকে, বিজয় দিবস উপলক্ষ্যে, মিরপুর স্টেডিয়ামেও সাবেক তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজন করা হয় প্রীতিম্যাচ।



