
পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না রংপুর রেঞ্জার্স। কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে ৬ উইকেটে হেরেছে তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে রংপুর রেঞ্জার্স। মোহাম্মদ শাহাজাদের ৬১ রানের ইনিংসে ২০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান করে রংপুর। দুটি উইকেট নেন মুজিব উর রহমান।
এছাড়া একটি করে উইকেট নেন সানজামুল ইসলাম, আল-আমিন ও সৌম্য সরকার। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা ওয়ারিয়র্সের ওপেনার ভানুকা রাজাপাকসে এবং সৌম্য সরকারের ৬১ রানের ইনিংসে এগিয়ে যায় তারা।
সৌম্য ৪১, সাব্বির রহমানের ৪৯ এবং মালানের ৪২ রানের অপরাজিত ইনিংসে, চার উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় কুমিল্লা।



