আওয়ামী লীগরাজনীতি

আ. লীগের সম্মেলনে বিএনপির আমন্ত্রণ

আ. লীগের সম্মেলনে বিএনপি

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুদিনব্যাপী জাতীয় সম্মেলন শুক্রবার শুরু হচ্ছে। এই সম্মেলনের আগের দিন আজ  বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে বিএনপির কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ সিপু গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কার্ড পৌঁছে দেন।

যাদের নামে কার্ড দেয়া হয়েছে তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আজ সকাল সাড়ে ১১টার দিকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপি নেতাদের নামে কার্ড পৌঁছে দিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ ভুঁইয়াসহ তিনজনের একটি প্রতিনিধি দল গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এসেছিলেন আমন্ত্রণপত্র নিয়ে।

শায়রুল কবির জানান, দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সম্মেলনের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button