
একদিন বিরতি দিয়ে আজ শুরু হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের খেলা। দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে রংপুর রেঞ্জার্স।
চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে, মোহাম্মদ শাহজাদ এবং মোহাম্মদ নাইমের ব্যাট থেকে ভালো শুরু করে রংপুর রেঞ্জার্স। এ ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেন নি শাহজাদ। ১১ রান করেন তিনি।
দুই ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে খুলনা টাইগার্স। তিন ম্যাচের সবগুলো হেরে টেবিলের সবার তলানিতে রয়েছে নাবীর দল। সন্ধ্যা সাতটায় দিনের দ্বিতীয় ম্যাচে লিগ লিডার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স।



