আওয়ামী লীগরাজনীতি

‘অসুস্থ প্রতিযোগিতা থেকে বিরত থাকার আহ্বান’

ঘুষ-দুর্নীতির মতো অসুস্থ প্রতিযোগিতা থেকে ব্যবসায়ীসহ সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে রিহ্যাব উইন্টার ফেয়ার ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন গণপূর্ত মন্ত্রী। এসময়, আবাসন প্রকল্পের ভাবমুর্তি ক্ষুন্ন হয় এমন কোনো কমর্কান্ড কেউ যেন করতে না পারে সেদিকে ব্যবসায়ীদের সজাগ থাকার আহ্বান জানান শ ম রেজাউল করিম।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের  রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আল আমিন কাজল, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ ও সোহেল রানা। শীতকালীন এই মেলা ২৮ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button