
দেশের বিভিন্ন জেলায় গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে বগুড়া জেলা বিএনপি’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
এতে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক জি এম সিরাজ, জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম বাদশা, বেলাল তালুকদারসহ অন্যরা বক্তব্য রাখেন।
এদিকে, গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। এসময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তি, অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
অন্যদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে নেত্রকোণা জেলা বিএনপি।



