ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাস্টেক্স

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে স্থানীয় মেয়র জিন ক্যাসটেক্সকে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। প্রথা অনুযায়ী ফ্রান্সে মন্ত্রিসভা রদবদলের আগে প্রধানমন্ত্রী সবার পদত্যাগপত্র জমা দেন। পুনরায় আবার তাদের ওই পদে নিয়োগ দেয়ারও নজির রয়েছে।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সরকারে তিন বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এদুয়ার্দ ফিলিপ্পে। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্টের চেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন ফিলিপ্পে। তবে তার সত্ত্বেও স্থানীয় নির্বাচনে আশানুরুপ ফল আনতে ব্যর্থ হয় ক্ষমতাসীন দল।
শুক্রবার এলিসি প্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে এডওয়ার্ড ফিলিপ ও তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের কারণ জানানো হয়নি। তবে ম্যাক্রোঁ তার শাসনের শেষ দুই বছরে সবকিছু ঢেলে সাজানোর প্রতিশ্রুতির পর মন্ত্রিসভার পুনর্বিন্যাসের বিষয়টি আগে থেকেই ধারণা করা হচ্ছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং স্থানীয় মেয়র জ্যাঁ ক্যাস্টেক্স ফ্রান্সে করোনার কারণে জারি করা লকডাউন বাতিল করে তা থেকে বের হয়ে আসার জন্য নানা কৌশল তৈরি নিয়ে তার নামে সমালোচনাও তৈরি হয়। এছাড়া তিনি দেশটির রাজনীতিতে একজন কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত।
সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির শাসনামলে ৫৫ বছর বয়সী জ্যাঁ ক্যাস্টেক্স এলিসি প্রাসাদের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তা ছিলেন। স্থানীয় রাজনীতিতে অভিজ্ঞতার জন্য তার সুনাম আছে। প্রাদেশিক পর্যায়ে নিজের অবস্থান দৃঢ় করতেই ম্যাক্রোঁ তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন বলে জানাচ্ছে রয়টার্স।



