আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি সাড়ে ৩৯ লাখ ছাড়িয়ে

বিশ্বব্যাপী চলমান মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি সাড়ে ৩৯ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯২ হাজার ৭৯১ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৮২ লাখ ৮৫ হাজার ৯২৪ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ৩৭ লাখ। আর মারা গেছেন ১ লাখ ৪১ হাজারের বেশি।

দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ২০ লাখ ১৪ হাজারের বেশি। এবং মারা গেছেন ৭৬ হাজার ৮২২ জন। তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এ পর্যন্ত মোট আক্রান্ত ছাড়িয়েছে ১০ লাখ ৫ হাজার আর মৃতের সংখ্যা প্রায় ২৬ হাজার।

সংশ্লিষ্ট খবর

Back to top button