অন্যান্যবাংলাদেশ

সাহেদের উপযুক্ত শাস্তির দাবি স্ত্রী সাদিয়ার

করোনার এই মহামারীকালে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের অনিয়ম দুর্নীতির ঘটনায় হতবাক তার স্ত্রী সাদিয়া আরবি রিমি। করোনা পরীক্ষার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করায় সাহেদের উপযুক্ত শাস্তিও দাবি করেন তিনি। বাংলা টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন শাহেদের স্ত্রী।

স্বামী সাহেদ আর বাস্তবতার সাহেদকে কোনভাবেই যেন মেলাতে পারছেন না তিনি। রিমি জানান, বেশ কয়েকবার সাহেদ তাকে ছেড়ে গেলেও, সন্তানের ভবিষ্যত চিন্তা করে আবারও ফিরে এসেছেন।

সাহেদের অসৎ ব্যবসা আর অনিয়ম দুর্নীতির বিষয়ে কিছুই জানতেন না- দাবি করে রিমি জানান, স্ত্রী-সন্তানের কাছে সাহেদ সব সময় নিজেকে সৎ রাখার চেষ্টা করেছেন।

সারাবিশ্বে করোনার এই ক্রান্তিলগ্নে মানবিকভাবে সব মানুষই চেষ্টা করছে দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়াতে। অথচ এই দুঃসময়কে পুঁজি ক’রে সাহেদ চিকিৎসার নামে অমানবিক কাজ করায় তার ‍উপযুক্ত শাস্তিও দাবি করেন রিমি।

এছাড়া কোনো কিছু না বুঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রিজেন্ট হাসাপাতালের প্রচারণাও চালিয়েছেন- যা ভেবে এখন অনুতপ্ত তিনি।

শাহরিয়ার রাজ, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button