খেলাধুলাফুটবল

দুই বছর পর লিগ জয়ের আনন্দে রিয়াল মাদ্রিদ

ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে ভিয়ারিয়ালকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে লা-লিগায় নিজেদের ৩৪তম শিরোপা জয় করে রিয়াল মাদ্রিদ।

জিনেদিন জিদানের হাত ধরে দুই বছর পর লিগ জয়ের আনন্দে ভাসলো, স্পেনের সফলতম দলটি। শিরোপা জয়ের ম্যাচে নায়ক করিম বেনজেমা। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করেন। শেষ দিকে ব্যবধান কমান ইবোরা।

প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়ালের এটি ৩৪তম শিরোপা। এর আগে ২০১৬-১৭ মৌসুমে শেষবার লিগের মুকুট পরেছিল তারা। এদিকে রিয়ালের শিরোপা উল্লাসের দিনে, বার্সেলোনাকে পেতে হলো হারের লজ্জা। ন্যু ক্যাম্পে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে বার্সা।

সংশ্লিষ্ট খবর

Back to top button