
করোনা পরিস্থিতিতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়ের মেডিকেল শিক্ষা বিভাগ।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১০ হাজার ৫১০ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৪১ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭০৯ জন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অন্যদিকে ওয়ার্ল্ডোমিটারের দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে শনাক্ত ৬ লাখ ১৩ হাজার ২১৩ জন মারা গেছেন। ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৭০০ জনের শরীরে। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৮৯ লাখ ৬ হাজার ৬৯০ জন। বর্তমানে সংক্রমণ রয়েছে ৫৩ লাখ ৩২ হাজার ৭৯৭ জনের শরীরে। এদের মধ্যে ৬৩ হাজার ৩৪৭ জনের অবস্থা গুরুতর।



