অন্যান্যবাংলাদেশ

বিতর্কের অবসান ঘটিয়ে স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানো হবে: হেলথ ডিজি

স্বাস্থ্যখাতের অনিয়ম-দুর্নীতিসহ সকল বিতর্কের অবসান ঘটিয়ে স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক আবুল বাসার মো. খুরশীদ আলম।

বুধবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি প্রত্যেকটি ওয়ার্ডে যান ও চিকিৎসার বিষয়ে রোগিদের সঙ্গে কথা বলেন।

তিনি আরো জানান, হাসপাতালে ভালো চিকিৎসা সেবা পাওয়ার কথা বলেছেন রোগিরা। তিন বেলা খাবার ও পরিস্কার পরিচ্ছন্নতা নিয়েও মহাপরিচালকের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছেন রোগীরা।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার পরিবারের সদস্যরাও কোভিড আক্রান্ত ছিলো। রোগিদের কি পরিমান কষ্ট তা আমি জানি। এজন্যই পুরো হাসপাতাল ঘুরে দেখেছি। রোগিদের সঙ্গে কথা বলেছি। এখানে এসে কি দেখছেন এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন, বাংলাদেশের মধ্যে যত হাসপাতাল আছে তাদের সেরাদের মধ্যে এটা সেরা কোভিড চিকিৎসা কেন্দ্র।

এজন্য এই হাসপাতালের পরিচালকসহ সকল চিকিৎসক-নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীদের ধন্যবাদ। সুন্দর ভাবে পরিচালনা করেছেন তাঁরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button