প্রধানমন্ত্রীবাংলাদেশ

দেশের মানুষের উন্নত জীবন গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

করোনা মহামারিতে সরকার অসহায় মানুষের জীবন বাঁচাতে সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের জন্য উন্নত জীবন গড়াই, সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে, এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

রোববার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাকালে জনগণের পাশে দাঁড়িয়েছে সরকার। অসহায় মানুষের জীবন রক্ষায় সর্বাত্মক কাজ করা হচ্ছে। মানুষ যাতে উন্নত জীবন পায়, সেটিই সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি শেষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button