অন্যান্যবাংলাদেশ

নতুন শনাক্ত ১,৩৫৬, মৃত্যু ৩০

দেশে, একদিনে আরো ১ হাজার ৩৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ১০২ জন। এছাড়া, গত চব্বিশ ঘন্টায় করোনায় ৩০ রোগি মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৩ হাজার ১৮৪ জন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে, এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো জানান, সোমবার ৪২৪৯ টি নুমনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৬ জন।

এতে দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪২ হাজার ১০২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯০৫ জন।

এদিকে পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ের্ল্ডোমিটারসের তথ্যমতে সোমবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৭৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮০ লাখ ৩৪ হাজার ৬৫ জনের। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ১৩ লাখ ৩৯ হাজার ১৩৬ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button