অন্যান্যবাংলাদেশ

আরো ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৯৯৬

দেশে একদিনে আরো ২ হাজার ৯৯৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন। এছাড়া, গত চব্বিশ ঘন্টায় ৩৩ করোনা রোগি মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৩ হাজার ৪৭১জন।  মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে, এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো জানান, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন।

এদিকে, বিশ্বব্যাপী করোনার আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২ লাখ ৬৭ হাজার ৫১২ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৩৬৩ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৯৭ হাজার ৬০৩ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button