আন্তর্জাতিকএশিয়া

‘গভীর কোমায়’ আচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায়

করোনাভাইরাসে আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ‘গভীর কোমায়’ চলে গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে শারীরিক অবস্থার অন্যান্য মাপকাঠি স্থিতিশীল অবস্থায় আছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে, তাকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে এ কথা জানিয়েছে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল কর্তৃপক্ষ। রোববার রাতে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব। পরদিন সকাল থেকে তার স্নায়ুঘটিত সমস্যাও দেখা দিলে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ এন্ড রেফারেলে ভর্তি হন তিনি।

অস্ত্রোপচারের প্রস্তুতি পর্বে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে তার কোভিড-১৯ ধরা পড়ে। তারপরও সোমবার রাতেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকেই ভেন্টিলেশনে আছেন প্রণব মুখোপাধ্যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button