অন্যান্যবাংলাদেশ

একদিনে শনাক্ত ২,৬৪৪, আরও ৩৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬৪৪ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন। এছাড়া আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬২৫ জন। এদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১০ জন নারী।

শনিবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।

এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৩৫৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৬৮৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৯২৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৭১ হাজার ৫৩৫ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫৪ লাখ ৭৬ হাজার ২৬৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে। আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button