আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
সেনাবাহিনীর নিয়ন্ত্রণে মালি, প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর পদত্যাগ

সেনা সদস্যদের হাতে আটক হওয়ার পর পদত্যাগ করেছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর প্রচার করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সরকার ও সংসদ বিলুপ্তির ঘোষণাও দেন প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। তিনি আরো বলেন, ‘ক্ষমতা ধরে রাখতে আমি কোনো রক্তপাত চাই না।’-বিবিসি
তাকে ও দেশটির প্রধানমন্ত্রী বোউবোউ সিসেকে আটক করে রাজধানী বামাকোর একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যান সেনারা। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ওই অঞ্চলের অন্যান্য দেশ ও ফ্রান্স। এর আগে, সেনারা বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের সামরিক ঘাটি ‘কাটি’ ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে নেন।
মালির সেনাদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অসন্তোষ এবং জিহাদিদের সঙ্গে অব্যাহত লড়াই নিয়ে ক্ষোভ রয়েছে। সেই সঙ্গে সাবেক প্রেসিডেন্টের ওপরেও অনেকে সন্তুষ্ট নন।



