অন্যান্যবাংলাদেশ

আরবান হেলথ পলিসি নিয়ে ওয়েবিনার

এমিনেন্স এসোসিয়েটস ফর সোশ্যাল ডেভলাপমেন্ট ও বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্কের যৌথ আয়োজনে দ্বিতীয় আরবান হেলথ পলিসি ডায়ালগ ওয়েবিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২ টায়।

এবারের আলোচনার বিষয়, ‘আরবান হেলথ, মাল্টি স্টেক-হোল্ডার পার্টনারশীপ, সাসটেইনেবল ডেভেলপমেন্ট এবং কোভিড-১৯’। ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালকের বিশেষ দূত ডা. ডেভিড নাবারো। পরিচালনা করবেন এমিনেন্স এসোসিয়েটস ফর সোশ্যাল ডেভলাপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম হায়দার তালুকদার।

ডাঃ শামীম জানান, আমরা ওয়েবিনারের সাফল্যের ব্যাপারে আশাবাদী। আমরা আশা করি, এই ওয়েবিনারের থেকে আগামী দিনের নগর স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলায় নীতি নির্ধারকদের জন্য প্রয়োজনীয় পরামর্শ নিয়ে হাজির হতে সক্ষম হবো। পাশাপাশি, সবাইকে ওয়েবিনারটি দেখার আহবান জানান তিনি।

ওয়েবিনারটি এমিনেন্স-এর অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/eminencengo/) নির্ধারিত সময়ে সরাসরি প্রচারিত হবে।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button