অন্যান্যবাংলাদেশ

গ্রেনেড হামলার যন্ত্রনা এখনো বয়ে বেড়াচ্ছেন আহতরা

২০০৪ সালের ২১ আগস্ট, বিকেল সাড়ে ৫টা। আওয়ামী লীগের জনসভাস্থল বঙ্গবন্ধু এভিনিউ লোকে লোকারণ্য! এরই মধ্যে গ্রেনেডের মুর্হুমুর্হু হামলা! মুহূর্তেই রক্তের বন্যায় যেন ভেসে যায় পুরো এলাকা; অকাতরে ঝরে পড়ে ২৪টি তাজা প্রাণ! আহত হয় কয়েক’শ মানুষ! তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

এ ঘটনার এক যুগেরও বেশি সময় ধরে বিভীষিকাময় সেই হামলার যন্ত্রনা বয়ে বেড়াচ্ছেন অনেকেই। কেমন আছেন সেই যন্ত্রণাকাতর মানুষগুলো?

ভয়াবহ সেই হামলার মূল টার্গেট বঙ্গবন্ধু কন্যা প্রাণে বেঁচে গেলেও, এতে প্রাণ হারান মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন। আহত হয় দলের ৩ শতাধিক নেতাকর্মী। যারা অনেকেই এখনো তাদের শরীরে গ্রেনেডের স্প্লিন্টারের অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন।

বিভীষিকাময় সেই দিনের বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন কাছ থেকে দেখা সেই দুঃসহ মুহূর্তের স্বাক্ষী নেতাকর্মীরা। নারকীয় এ হত্যাকান্ডে নিহতদের পাশাপশি, যারা আহত হয়ে এখনো বেঁচে আছেন, তারা আমৃত্যু বয়ে বেড়াবেন এই দুঃস্বপ্ন আর অসহ্য শারীরিক যন্ত্রণা।

শাহরিয়ার রাজ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button