জনদুর্ভোগবাংলাদেশ

লঘুচাপের কারণে সারাদেশেই বৃষ্টিপাত, অফিসগামী মানুষের ভোগান্তি

 

লঘুচাপের কারণে সারাদেশেই কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকে ভারিবৃষ্টির কবলে পড়ে রাজধানীবাসী। দৈনন্দিন প্রয়োজনে,কর্মস্থলে যেতে বেশ ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টির কারণে সবচে বিপাকে পড়েন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষগুলো। আবহাওয়ায় অদিদপ্তর বলছে, এমন বৃষ্টি চলবে আরো কয়েকদিন।

শ্রাবণ বিদায় নিয়েছে বেশ ক’দিন আগেই, এসেছে ভাদ্র। কথায় আছে এ মাসের ভ্যাপসা গরম জনজীবন অতিষ্ঠ করে তোলে। তবে প্রকৃতির খেয়ালে ভাদ্রের শুরুর দিন থেকে মেঘলা আকাশ আর বৃষ্টি যেন পাল্টে দিয়েছে, চিরায়ত সেই ধারনা। রাজধানীতে সকাল থেকে চারিদিক অন্ধকার করে বৃষ্টি নামে মুষল ধারায়।

আগের রাতেও কমবেশি বৃষ্টি হয়েছে, তবে সকালে বাড়তে থাকে এর তীব্রতা। বিভিন্ন সড়কে পানি জমে বিপাকে পড়ে নাগরিক জীবনযাত্রা। ভ্যাপসা গরমের পর বৃষ্টি একদিকে কিছুটা স্বস্তি দিলেও, অফিসগামী মানুষ পড়েন বিপাকে।

বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন, নিম্নআয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ। নিরুপায় হয়েই কর্মহীন অলস সময় পার করছেন তারা।

আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টিপাত। আগামী তিন দিন পর্যন্ত থাকতে পারে এই প্রবণতা। কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button