দেশবাংলা
নদীতে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু

মেহেরপুরের কাজলা নদীতে ডুবে মাহফুজ নামের এক ৩য় শ্রেনীর ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলার খোকসা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মাহফুজ(৯) সদর উপজেলার খোকসা গ্রামের খোকন মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, খোকসা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাজলা নদিতে দুপুরের দিকে মাহফুজ মাছ ধরতে যায়। এসময় কোন এক সময় দুর্ঘটনাবসত সে কচুরিপানায় আটকিয়ে যায়।
অনেক খোঁজা খুঁজির পর বিকাল সাড়ে ৫ টার দিকে স্থানীয় কাজলা নদী থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। শিশু মাহফুজের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মেহেরপুর সদর থানার ওসি শাহদারা খান জানান, মাহফুজ নামের এক তৃতীয় শ্রেনীর স্কুল ছঅতের পানিতে ডুবে মৃত্যুর কথা স্থানীদের মুখ থেকে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি



