বিশ্ববাংলা
পতাকা উল্টো টাঙ্গানোর অভিযোগে মালয়েশিয়ায় ২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় উল্টো করে পতাকা টাঙ্গানোর অভিযোগে ২ প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
দেশটির ল্যাংকাউই জেলা পুলিশের প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার, দেশটির কেদাহ রাজ্যের কুয়ার পান্ডুক মায়াহ এলাকা থেকে এক হোটেলকর্মী এবং তার মালিককে পতাকা উল্টো করে টানানোর দায়ে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঐ হোটেলকর্মীকে তার মালিক পতাকা লাগাতে বললে, সে বুঝতে না পেরে উল্টো করে লাগায়, পরে কেউ ঐ পতাকার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করলে, ছবিটি ভাইরাল হয়।
এ বিষয়ে পুলিশ মালয়েশিয়ার দণ্ডবিধির ৫০৪ এবং ১৪ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। সেইসাথে তাদের বিরুদ্ধে অভিবাসী আইনের ৩৯বি ধারায়ও অভিযোগ গঠন করা হয়েছে।



