বিশ্ববাংলা

সৌদিতে কমেছে করোনার দাপট, কাজে ফেরার নির্দেশ

করোনা ভাইরাসের প্রাদূর্ভাব কমে আসায় সৌদি আরবে সব ধরণের অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার নির্দেশ দেয়া হয়েছে।

জানা যায়, সৌদি আরবের বিভিন্ন প্রদেশের স্বাস্থ্য সূচক অনুযায়ী করোনা সংক্রমণের হার কমে আসায়, দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় এ আদেশ দিয়েছে। সে অনুযায়ী আগামী ৩০ আগষ্ট থেকে দেশটির সব অফিসে কর্মরতদের তাদের নিজ নিজ কার্যালয়ে ফিরে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর সম্পূর্ণ লোকবল একই সময়ে নিয়োগ না করে, কয়েক ভাগে ভাগ করে বিভিন্ন সময়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে  প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে,  ব্যাবহৃত ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে।

এছাড়া সকল কর্মীকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কাজ করতেও বলা হয়েছে। সৌদি আরবে এ পর্যন্ত সাড়ে ৩ হাজারেরও বেশী মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button