আন্তর্জাতিকএশিয়া
করোনা: বিশ্বজুড়ে নতুন করে আরো ৬ হাজার জনের মৃত্যু

প্রাণঘাতি করোনাভাইরাসে বিশ্বজুড়ে নতুন করে প্রাণ গেছে আরো ৬ হাজার জনের। এ নিয়ে মৃতের সংখ্যা ৮ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। নতুন শনাক্ত ২ লাখ ৫০ হাজারের কাছাকাছি। মোট আক্রান্ত ২ কোটি ৪০ লাখের বেশি। সুস্থ হয়েছেন প্রায় এক কোটি ৬৭ লাখ মানুষ।
এদিকে, একদিনে ১ হাজার ২৯০ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৮২ হাজার। মোট আক্রান্ত ৬০ লাখের কাছাকাছি।
দৈনিক হিসাবে মঙ্গলবার দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। একদিনে ১২’শর বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার।
অন্যদিকে, সবশেষ ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দেখেছে ভারত। প্রায় ৬৭ হাজার নতুন শনাক্তের পাশাপাশি দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৬ জনের।
এনিয়ে মোট প্রাণহানি ছাড়ালো ৮ লাখ ১৬ হাজার। ২ লাখ ১১ হাজার নতুন সংক্রমণ শনাক্তে, মোট আক্রান্ত ২ কোটি ৩৮ লাখের বেশি।



