আন্তর্জাতিকএশিয়া

পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী

পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি। স্বাস্থ্যজনিত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অ্যাবে।

অ্যাবে বলেছেন, তিনি চান না সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার অসুস্থতা বাধা হয়ে দাঁড়াক, তাই তিনি পদত্যাগ করেছেন। মেয়াদ পূর্ণ করতে না পারার জন্য তিনি জাপানের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।

নিজের স্বাস্থ্যের বিষয়ে সংবাদ সম্মেলনে অ্যাবে জানান, তিনি দীর্ঘদিন ধরেই একটি রোগে ভুগছিলেন। কিন্তু সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে আট বছর দায়িত্ব পালনের মাইলফলক অতিক্রম করেছেন অ্যাবে। এর মধ্য দিয়ে তিনি জাপানের সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা নেতায় পরিণত হয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button