রেল লাইনে পাথরের পরিবর্তে ইট

ময়মনসিংহে রেল লাইনে পাথরের পরিবর্তে ইট ব্যবহার করার অভিযোগ উঠেছে। গেল কয়েকদিন ধরে রেললাইনে পাথরের পরিবর্তে ইট ব্যবহারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে যথাযথ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে রেলপথে ইটের টুকরো ব্যবহার করা হচ্ছে।
ময়মনসিংহ রেল স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে কেওয়াটখালি লোকো শেড পর্যন্ত রেললাইনে পাথরের পরিবর্তে ইটের টুকরো দিয়ে তা বালু দিয়ে ঢেকে দেয়া হয়েছে।
পাথরের পরিবর্তে ইট ব্যবহার করায় কর্তৃপক্ষের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এ বিষয়ে রেলওয়ে প্রকৌশলী বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী অনিয়মের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে লাইন সংস্কারে ইটের টুকরো ব্যবহার করা হচ্ছে এবং অচিরেই পাথর বিছানোর কথা জানান তিনি।
উল্লেখ্য, স্টেশন থেকে লোকো শেড পর্যন্ত ২ দশমিক ১ কিলোমিটার রেল লাইন সংস্কারে বরাদ্দ হয় সাড়ে ১৭ লাখ টাকা।
ময়মনসিংহ প্রতিনিধি, বাংলা টিভি



