বিশ্ববাংলা

আমিরাতে মানব পাচার ও দেহ ব্যবসার দায়ে ৪ বাংলাদেশিকে সাজা

আমিরাতে মানবপাচার ও দেহ ব্যাবসায় থাকার দায়ে ৪ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন, দেশটির আদালত। সাজা ভোগ শেষে, তাদেরকে দেশে পাঠিয়ে দেয়া হবে।

গত সোমবার জনপ্রিয় গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার এক নারীকে প্রতারণার ফাঁদে ফেলে দেহ ব্যাবসায় বাধ্য করে, ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি ও তার ৩ সহযোগী।

তারা এক পাকিস্তানী যুবকের কাছ থেকে ৮০ হাজার টাকায় ঐ মহিলাকে কিনে আল মুরাক্বাবাত এলাকার আল হামরিয়ায় একটি ঘরে বন্দি করে রেখেছিলেন। সেখানে গত ২৫ অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত তাকে বন্দী করে রেখে, দেহ ব্যাবসায় বাধ্য করা হয়।

পরে ঐ নারী হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের বোনের সাথে যোগাযোগ করতে সক্ষম হলে, পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত ৪ জন বাংলাদেশির প্রত্যেককে ৭ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছে দুবাই কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স।

সংশ্লিষ্ট খবর

Back to top button