কাতারে বাংলাদেশির বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ

কাতারে করোনাকালীন সময়ে কোম্পানির চেক জালিয়াতি করে শ্রমিকদের পারিশ্রমিকের অর্থ আত্মসাৎ করে দেশে পালিয়ে যাওয়া, লক্ষীপুরের বাবুল এর কাছ থেকে অর্থ ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে, অরিজিনেট ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং কোম্পানীর পরিচালক ও শ্রমিকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কোম্পানির পরিচালক কাজী লোকমান আজিজ, মোঃ মিজানুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন এবং প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা।
ভূক্তভোগীরা বলেন, কথিত ইঞ্জিনিয়ার মেহেদী হাসানের সহযোগিতায়, বাবুলকে কোম্পানির পক্ষ থেকে সকল ধরনের সুযোগ-সুবিধা দেয়া হয়। এ ঘটনার সাথে মেহেদী হাসান জড়িত থাকায় তিনি কোম্পানি থেকে উধাও হয়ে যায়। এ বিষয়ে কাতারে বাংলাদেশ দূতাবাসে অভিযোগ করা হয়েছে বলেও জানান তা্রা।
সংবাদ সম্মেলনে প্রবাসী শ্রমিকরা প্রবাসীকল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন, অথচ এই প্রতারক তাদের পারিশ্রমিক দিয়ে বিকল্প ফ্লাইটে দেশে পালিয়েছে।
তারা টাকা ফেরত পেতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন। এ বিষয়ে বাবুলের সাথে দেশে তার মুঠোফোনে কথা বলার চেষ্টা করলেও, ফোন ধরেননি তিনি।
আকবর হোসেন, কাতার প্রতিনিধি



