পূর্ব লন্ডনের বাংলা টাউন এলাকায় ব্যারিকেড

পূর্ব লন্ডনে বাঙ্গালীদের প্রানকেন্দ্র বাংলা টাউনের ব্রিকলেইন এবং আশেপাশের কয়েকটি রাস্তা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়ায়, এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
পূর্ব লন্ডনের আমার গাও রেষ্টুরেন্টে কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হকের সভাপতিত্বে এবং স্থানীয় ব্যবসায়ী তৈয়ব আলী সাজুর পরিচালনায় আয়োজিত সভায় স্থানীয় সকল রেষ্টুরেন্ট, গ্রোসারী এবং অন্যান্য ব্যবসায় ব্যাপক ক্ষতির মুখে পড়া, ব্রিকলেইনের সকল ব্যবসায়ীরা তীব্র প্রতিবাদ জানান।
এসময় স্থানীয় ব্যবসায়ীরা তাদের ক্ষয়ক্ষতির ব্যাখ্যা দেন। সভায় উপস্থিত সকলের সম্মতিতে একটি শক্তিশালী ক্যাম্পেইন গ্রুপ গঠনের জন্য আলোচনা করা হয়।
এসময় বক্তারা বলেন, এই ব্যারিকেড দেওয়ার কারণে এই এলাকায় আগুন লাগলে বা অন্যান্য জরুরী কারণে ফায়ার সার্ভিস বা এম্বুল্যান্স প্রবেশ সম্ভব নয়, যার ফলে কমিউনিটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে।
তাই টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কাছে তারা সবিনয় আবেদন করেন, যাতে অবিলম্বে এই ব্রেকেটগুলি সরিয়ে তাদের ব্যবসার সুযোগ করে দেন।
ফজলুল হক, লন্ডন প্রতিনিধি



