বিশ্ববাংলা
সৌদি আরবে নতুন বাংলাদেশি রাষ্ট্রদূত

সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম।
তিনি সৌদি আরবের সাথে বাংলাদেশের নিবিড় কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যের বৃহত্তম শ্রমবাজার সৌদি আরবের প্রবাসীদেরকে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান।
তিনি আরো জানান, প্রবাসীদেরকে করোনাসৃষ্ট কর্মহীনতা মোকাবেলায় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে সার্টিফিকেট দেয়া হবে। এছাড়া সৌদি আরবে প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা কার্যক্রম চালু করা হবে বলেও জানান তিনি।



