বিশ্ববাংলা
দক্ষিণ আফ্রিকায় উদ্বেগ কমেছে প্রবাসী বাংলাদেশিদের

দক্ষিণ আফ্রিকায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার ফলে করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। আক্রান্ত ও মৃতের হার অনেক কমে এসেছে। আস্তে আস্তে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। উদ্বেগ কমেছে প্রবাসী বাংলাদেশিদের।
করোনাকালে দেশটির উৎপাদন ও বন্টন ব্যাবস্থা বাধাগ্রস্ত হওয়ায় অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিলো। তবে ভেঙে পড়া অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করতে দেশটির সরকার কর্মহীনদের সহায়তায় বিভিন্ন ধরণের প্রণোদনা দিয়ে যাচ্ছে।
দেশটির বাংলাদেশি ব্যাবসায়ীরা তাদের প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছেন। বাড়তে শুরু করেছে কর্মচাঞ্চল্য। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায় স্বস্তি ফিরে পেয়েছেন প্রবাসী বাংলাদেশীরা।
এদিকে, দেশটির সরকারের আহবানে সাড়া দিয়ে বাংলাদেশি সামাজিক সংগঠনগুলো অস্বচ্ছল প্রবাসীদেরকে খাদ্য সহায়তা সহ নানাভাবে সেবা দিয়ে যাচ্ছে।



