
ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আজ বাংলাদেশ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
শোক উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
গত ৩১ আগস্ট বিকেলে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল অনুষ্ঠিত হয় তাঁর শেষকৃত্য।



