দেশবাংলা

বাংলা টিভির প্রতিবেদনের পর টাকা ফেরত পাচ্ছেন ভুক্তভোগীরা

সিসি ক্যামেরা দেয়ার নামে ওয়ার্ড কাউন্সিলরের অভিনব প্রতারণা। বাংলা টিভিতে এমন প্রতিবেদন প্রচারের পর টাকা ফেরত দিতে শুরু করেছে অভিযুক্তরা।

মঙ্গলবার ও বুধবার গাজীপুর সিটি করপোরেশনের মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভুক্তভোগী অনেককে অর্থ ফিরিয়ে দেন অভিযুক্ত এনটজ এনজিও ও কাউন্সিলর আজিজুর রহমান শিরিষের লোকজন। এ সময় তাদের কাছে থাকা রশিদ কপিসহ স্বাক্ষর নেয়া হয় বলে জানান তারা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গাজীপুর সিটি করেপারেশনের ৪০ নং ওয়ার্ড ডিজিটালাইজেশনের নামে অর্থ হাতিয়ে নেয়া প্রসঙ্গে রিপোর্ট প্রচার করা হয়। এর পরপরই তোলপাড় শুরু হয় বিষয়টি নিয়ে।

দেড় বছর আগে বাসাবাড়ি ও রাস্তায় সাড়ে পাঁচশো টাকায় সিসি ক্যামেরা দেয়ার কথা বলে টাকা নেয় স্থানীয় কাউন্সিলর ও এনটজ নামে একটি এনজিও। তিন মাসের মধ্যে ক্যামেরা দেয়ার কথা থাকলেও দেড় বছরেও না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।

তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button