অন্যান্যবাংলাদেশ

নতুন আক্রান্ত ২,১৫৮, আরও ৩২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৩৮৩ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৫৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ করোনা রোগী।

বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৬৭ হাজার ৩৪৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৬০৩ জনে।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ৩০৫ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৮৯ হাজার ৯৬৪ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button