অন্যান্যবাংলাদেশ

আঘাতে মাথার হাড় ভেঙে ঢুকে গেছে

ইউএনও ওয়াহিদা খানমের মাথায় আঘাতের কারণে হাড় ভেঙে সেটা মস্তিষ্কে ঢুকে গেছে বলে জানা গেছে। তার এক সাইড অবশ হয়ে আছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। একটি অস্ত্রোপচারেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাত ৯টার দিকে এটা করা হতে পারে।

এর আগে ওয়াহিদা খানমকে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সোয়া ৩ টার দিকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

বুধবার দিনগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা তার বাসায় ঢুকে ধারালো অস্ত্র ও হাতুড়ি জাতীয় কিছু একটা দিয়ে ইউএনও এবং তার বাবার ওপর হামলা চালায়। ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button