আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র
বিশ্বজুড়ে আক্রান্ত ২ কোটি ৭২ লাখ, সুস্থ ১ কোটির বেশি

বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ কোটি ৭২ লাখ এবং প্রাণহানি ৮ লাখ ৮৭ হাজার। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৯২ হাজার মানুষ।
শনাক্তের দিক থেকে ব্রাজিলকে ছাড়িয়ে এখন তালিকার দ্বিতীয় অবস্থানে ভারত। প্রতিদিনই দেশটিতে প্রায় এক লাখ মানুষের করোনা শনাক্ত হচ্ছে। রোববার নতুন করে ৯১ হাজারের বেশি শনাক্ত হওয়ায় দেশটিতে মোট আক্রান্ত ৪২ লাখ ছাড়িয়েছে।
নতুন এক হাজার ৮ জনসহ দেশটিতে মোট মৃত্যু ৭১ হাজারের বেশি। ব্রাজিলে দৈনিক করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। দেশটিতে নতুন ১৪ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৪১ লাখের ওপরে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে নতুন করে ৪৩২ জনের মৃত্যু এবং ৩১ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মোট শনাক্ত ৬৪ লাখের বেশি এবং মৃত্যু এক লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে।



