অন্যান্যবাংলাদেশ

ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি

দুর্বৃত্তের হামলার শিকার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

সোমবার তার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য জানান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন ও গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহেদ হোসেন। তবে অবশ হওয়া তার ডান পাশের অংশের কোনো উন্নতি হয়নি, বলে জানান তিনি।

এদিকে, ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যাচেষ্টার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কাজের মেয়ে (গৃহপরিচারিকা) জবেদা ও আরসোলাকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

এর আগে, গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button