বিশ্ববাংলা

পাসপোর্ট পুনরায় ইস্যু করতে ফি-জরিমানা লাগবে না

মেয়াদ শেষ হওয়া ই-পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্ট পুনরায় ইস্যু করতে অতিরিক্ত কোনো ফি বা জরিমানা দেয়ার প্রয়োজন হবে না।

মঙ্গলবার ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এর আগে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করতে প্রতি বছরের জন্য ৩৪৫ টাকা জরিমানা পরিশোধ করতে হতো।

এরপর নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যেত। পাসপোর্ট অধিদফতরের নতুন ঘোষণা অনুযায়ী অতিরিক্ত এ অর্থ আর লাগছে না। একই সঙ্গে অধিদফতরের ফেসবুক পেজে আরও জানানো হয়, শূন্য থেকে ১৭ বছর পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা পাঁচ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট প্রাপ্ত হবেন।

এই বয়সের নাগরিকদের পাসপোর্টের আবেদন ফি জমা দেয়ার আগে, টাকার পরিমাণ ভালোভাবে দেখে নিতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button