করোনা সনদ নিতে গিয়ে ধর্ষণের শিকার

করোনা থেকে মুক্ত হয়ে তার নেগেটিভের সনদ আনতে গিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বাড়িতেই ধর্ষিত হলেন এক নারী। এ ঘটনা ঘটেছে ভারতের কেরালের তিরুঅনন্তপুরমে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) এই অভিযোগ করে নির্যাতিতা ওই নারী।
পুলিশ জানায়, সম্প্রতি নির্যাতিতা ওই মহিলার অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। সেই সংক্রান্ত সনদ নিতে ওই নারীকে নিজেই বাড়িতে ডেকেছিলেন অভিযুক্ত।
ওই নারী বাড়িতে গেলে তার হাত-পা-মুখ বেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় মহিলা কমিশনও। ওই নারীর শারীরিক পরীক্ষা হয়েছে। তদন্ত চলছে।
এদিকে, এই অভিযোগ সামনে আসতেই প্রবল সমালোচনার মুখে পড়েছে কেরালের স্বাস্থ্য দফতর। প্রদীপকে বরখাস্তের করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।
এর আগে, গতকাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ১৯ বছরের করোনা-আক্রান্ত এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে।



