আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
৩৯ জনকে হত্যার দায়ে ১৩০০ বছর কারাদণ্ড!

৩৯ জনকে হত্যার দায়ে ৪০ বার যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭৯ জনকে হত্যাচেষ্টার দায়ে এক হাজার ৩৬৮ বছরের দণ্ড দেওয়া হয়েছে তুরস্কের এক নাগরিককে। বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
২০১৭ সালে নাইটক্লাবে হামলা চালিয়ে ৩৯ জনকে হত্যা এবং ৭৯ জনকে হত্যাচেষ্টার দায়ে ওই নাগরিককে এক হাজার ৩০০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) আবদুল কাদির মাশারিপভ নামের উজবেকিস্তানের নাগরিককে এই দণ্ড দেওয়া হয়।
২০১৭ সালের নববর্ষ উদযাপনের সময় ইস্তানবুলের রেইনা নাইটক্লাবে ঢুকে পড়ে নির্বিচারে গুলি চালানো শুরু করে এক ব্যক্তি। এতে ৩৯ জন নিহত ও অপর ৭৯ জন আহত হয়। ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে।



