দেশবাংলা

অবৈধ ব্যবসায়ীদের দখলে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক

গাজীপুরের কোনাবাড়ী ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি দীর্ঘদিন ধরে ফুটপাতে ও ফ্লাইওভারের নিচে অবৈধ চায়ের দোকান, অবৈধ পার্কিং,ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা, ভ্যান, ইজিবাইকদের দখলে রয়েছে। প্রশাসনের চোখের সামনে বুক ফুলিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এই গাড়ী গুলো।

অপরদিকে কোনাবাড়ী নতুন বাজার এলাকায় প্রায় ১ কিলোমিটার রাস্তা জুড়ে দুইপাশ ও ফ্লাইওভারের নিচে অবৈধ ভাবে পার্কিং করে রাস্তা দখল করে আছে কিছু অসাধু ব্যক্তিরা। টাটা শোরুমের সামনে থেকে আঞ্জুমান তেল পাম্প পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে এই অবৈধ পার্কিং এর মহড়া।

ব্যস্ততম এই মহাসড়কটিতে রাস্তার উপর গাড়ী পার্কিং করার ফলে যে কোন সময় ঘটতে পারে ছোট বড় যে কোন ধরণের দূর্ঘটনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, আমাদের দোকানের সামনে পার্কিং করতে নিষেধ করলে উল্টো আমাদের বলে দোকান ছেড়ে চলে যেতে। ট্রাক ড্রাইভার সোহেল জানান, ট্রাক স্ট্যান্ডে জায়গা কম তাই মাঝে মাঝে রাস্তার পাশে রাখা হয়।

এদিকে আজমেরী বাস কাউন্টারের সামনে থেকে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ পর্যন্ত অবৈধ অটোরিকশার দখলে। যার কারণে সব সময় লেগে থাকে যানজট। কোনাবাড়ী কেন্দ্রীয় জামের মসজিদের সামনে রয়েছে পিকআপ ভ্যান মালিকদের দখলে এবং তুসকা গার্মেন্টস এর সামনে আবার সিএনজি স্টেশন।

তার একটু সামনে গেলেই দেখা যায় ফ্লাইওভার এর নিচে প্রাইভেটকার পার্কিং করে আছে। এককথায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এলাকায় অবৈধ ব্যবসায়ীদের দখলে।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোনাবাড়ী নতুন বাজার এলাকায় মহাসড়কের সাইড লাইন দখল করে ট্রাক, পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান রাখা হচ্ছে। এতে মহাসড়ক এবং সড়কের রাস্তা সংকুচিত হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি।

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির কোবাবাড়ী শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাহান পাঠান বলেন, আমাদের কোন গাড়ী রাস্তায় পার্কিং করা হয় না। বাহিরের গাড়ী গুলো যাওয়ার পথে দুই একটা গাড়ী দাঁড়ায়। এতে জনগণের দূর্ভোগ হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি ব্যবস্থা নিচ্ছি যেন রাস্তায় আর কোন গাড়ী পার্কিং করা না হয়।

অন্যদিকে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোনাবাড়ী নতুন বাজার এলাকায় মহাসড়কের সাইড লাইন দখল করে ট্রাক, পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান রাখা হচ্ছে। এতে মহাসড়ক এবং সড়কের রাস্তা সংকুচিত হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি।

সড়কের পাশে এমন অবৈধ পার্কিংয়ের বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (উত্তর) এসি মোঃ নজরুল ইসলাম বলেন, গতকালও আমরা রেকার নিয়ে উচ্ছেদ অভিযান করেছি। আবারো রেকার নিয়ে অভিযান চালানো হবে জানান তিনি।

এবিষয়ে জিএমপি কোনাবাড়ী কাশিমপুর থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, আমরা কিছুদিন আগেও অভিযান চালিয়ে অবৈধ পার্কিং ও ফুটপাতের দোকান উচ্ছেদ করেছি। পুনরায় আবার কার মাধ্যমে কি ভাবে অবৈধ পার্কিং ও ফুটপাতে দোকান বসিয়েছে তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহিদুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button