বিশ্ববাংলা

সৌদি আরবে ভিসার মেয়াদ বাড়লো

সৌদি আরব সরকারের নির্দেশে দেশটির ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। গত সোমবার সৌদি জাওয়াযাত কর্তৃপক্ষ তাদের টুইটার অ্যাকাউন্টে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এ বিজ্ঞপ্তি অনুযায়ী মুয়াসসাসা এবং কোম্পানীর যে সকল কর্মীরা এক্সিট রি এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ পয়লা আগষ্ট থেকে ৩১ আগষ্টের মধ্যে শেষ হয়েছে তাদের মেয়াদ কোনো রকম ফি ছাড়াই পরবর্তী ১ মাসের জন্য বাড়িয়ে দেওয়া হবে।

এছাড়া আমেল মানজিলি এবং সায়েক খাস জাতীয় পেশার কর্মীরা এক্সিট রি এন্ট্রি ভিসা নিয়ে দেশে যাওয়ার পর যাদের মেয়াদ শেষ হয়েছে তাদের ইকামার মেয়াদ এবং এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে দেয়া হবে।

মুয়াসসাসা এবং কোম্পানীর যেসব কর্মীরা এক্সিট রি এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে যাওয়ার পর ইকামার মেয়াদ আছে অথচ ভিসার মেয়াদ নেই, তাদের এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেয়া হবে।

যেসব কর্মী এক্সিট রি এন্ট্রি ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় দেশে যেতে পারেননি, এমতাবস্থায় ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা এবং যাদের ফাইনাল এক্সিট ভিসা নেওয়া সত্বেও ফ্লাইট না থাকায় দেশে যাওয়া হয়নি তাদের মেয়াদোত্তীর্ণ ভিসার মেয়াদও আগামী ৩০ সেপ্টেম্বর  পর্যন্ত বাড়িয়ে দেয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button