দেশবাংলা
ময়মনসিংহের কেওয়াটখালী গ্রিড উপকেন্দ্রে ফের আগুন; বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বিভাগের চার জেলায় বিদ্যুৎ সরবরাহ এখনও বন্ধ রয়েছে।
দুদিনের মাথায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ফের আগুন লাগে এ উপকেন্দ্রে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ফলে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। আগুন কিভাবে লেগেছে তা নিরুপণে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপকেন্দ্রের ৩৩ কেভি গ্রিডের একটি টান্সফর্মারে আগুন লাগে।



