আইন-বিচারবাংলাদেশ

শাহেদের সাক্ষ্যগ্রহণ শেষ, বুধবার শুনানি

অস্ত্র আইনে করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বুধবার আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আজ পাঁচ জন সাক্ষ্য দেন। এ নিয়ে মামলার ১৪ জন সাক্ষীর সবার সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

গত ২৭ আগস্ট অস্ত্র মামলায় শাহেদের বিরুদ্ধে একই আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়। পরে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য ১০ সেপ্টেম্বর দিন ঠিক করেন।

এর আগে, ৩০ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল আসামি শাহেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button