
ভারত পেয়াজের রপ্তানি বন্ধের সাথে সাথে দেশের বাজার আবারো অস্থির। একদিনের মাথায় পাইকারি বাজারে কেজিপ্রতি পেয়াজের দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিদপ্তর মাঠে নামলেও তা কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে জনমনে। প্রতি মুহুর্তে বেড়েই চলেছে পেঁয়াজের বাজার।
গতবারের মতো বছরের এই সময়ে আবারো বাংলাদেশে পেঁয়াজ রপ্তানী বন্ধ করে দিলো ভারত। ভারতের স্থানীয় বাজারে দাম বেশি হওয়া সেদেশে রপ্তানীকারক ব্যবসায়ীরা হঠাৎ করেই স্থল বন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়।
ভারতীয় পেয়াজ বন্ধের খবরে এক ঝাটকায় দেশের বাজারে পেয়াজের দাম বেড়ে প্রায় দিগুনে ঠেকছে। রাজধানী বাজারে গতকালের চেয়ে অন্তত ২০ থেকে ৩০ টাকা বেড়েছে দেশি ও বিদেশী পেঁয়াজের দাম। হঠাৎ করে উদ্ধমুখী বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বানিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তরের একাধিক টিম।
দেশের চাহিদা মেটাতে যতটুকু পেঁয়াজ আমদানি করা হয়, তার ৯০ শতাংশ আসে ভারত থেকে। তাদের রপ্তানী বন্ধের এমন সিদ্ধান্তে, এবছর আবারো পেঁয়াজের বাজারে বড়রকমের উত্তাপের শঙ্কা দেখা দিয়েছে জনমনে।
শাহরিয়ার রাজ, বাংলা টিভি



